এক ডটে অ্যাড ফ্রি ভিডিও দেখুন ইউটিউবে

২৩ জানুয়ারি, ২০২২ ১৮:১০  
বিনোদন থেকে শিক্ষামূলক ভিডিও দেখতে নানান অ্যাপের ভিড়ে সবার প্রথম পছন্দ ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব। তবে এড এর জন্য একটানা ভিডিও দেখা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে পড়ে। তবে নিচের নির্দেশনাটি ফলো করলে ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন। > প্রথমে ইউটিউব অপেন করুন > এরপর যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন। > এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। অর্থাৎ যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch?v এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না। বস্তুত, ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে।